শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে খাবারের ৫ দোকানকে জরিমানা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে খাবারের ৫ দোকানকে জরিমানা
হবিগঞ্জে খাবারের ৫ দোকানকে জরিমানা

নোংরা পরিবেশ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখাসহ নানা অপরাধের দায়ে হবিগঞ্জ জেলা সদরের পাঁচটি অত্যাধিক জনপ্রিয় খাবারের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন খাদ্য আদালত।

শুক্রবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম।


বিজ্ঞাপন


এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত জেলা শহরের কলাপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার, মধুবন ক্যাফে, মধুবন রেস্তুরা ও ম্যাংগো রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

 


বিজ্ঞাপন


নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন জানান, প্রতিষ্ঠানগুলোতে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখা, নোংরা কাপড়ে ভাত ঢেকে রাখা, চা তৈরির দুধে মাছি, নোংরা ও মাছিযুক্ত পরিবেশে সবজি কাটা ও খাবার প্রস্তুত, নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে খাদ্য উৎপাদন, বিষ্ঠাযুক্ত ডিম সিদ্ধ, পোড়া তেল ও জিলাপিতে হাইড্রোজ ব্যবহার, রান্নাঘরের পাশেই উন্মুক্ত ময়লার ভাগাড় এবং বাসন ধোয়ার ময়লা পানি পুকুরে ফেলার প্রমাণ পাওয়া গেছে।

ফলে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার নির্দেশনা দেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর