শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় অটোরিকশায় মিলল ২১ কেজি গাঁজা, চালক গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি অটোরিকশা তল্লাশি করে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এইসঙ্গে এ মাদকে জড়িত গাড়িটির চালক আব্দুর রহিমকে (৩৯) গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোমাগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত আব্দুর রহিম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা।

‎অভিযানিক দলের সদস্যরা জানায়, কুড়িগ্রাম থেকে একটি মাদকের চালান সুন্দরগঞ্জ এলাকায় প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এতে চালকের সিটের নিচে বক্সের ভেতর কয়েকটি প্যাকেট থেকে ২১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা সহ চালক আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানে অটোরিকশাটি ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, জব্দ করা গাঁজার আনুমানিক দাম প্রায় ৭ লাখ ১ হাজার টাকা।  এ ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর