শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে ফিরোজ আলম (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী।

শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঘটনার পর থেকে স্ত্রী পায়েল পলাতক রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত ফিরোজ আলম জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি ওই এলাকার শেখ আনছারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফিরোজ আলমের সঙ্গে ১৬ বছর আগে দোহার উপজেলার জয়পাড়া খাড়াকান্দা এলাকার পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। শুক্রবার (৬ মার্চ) ভোরের দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় পায়েল ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। এসময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে।

আরও পড়ুন

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাগারে গেল মা-মেয়ে

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, ঘটনার পর পরই হাসপাতালে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটির বিষয়ে অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর