শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কক্সবাজার সফর

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কক্সবাজার সফর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৮ ও ৯ মার্চ দুই দিনের সরকারি সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার (৮ মার্চ) দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


বিজ্ঞাপন


বিমানবন্দর থেকে তিনি সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং সেখানে স্বল্প সময় অবস্থান করবেন। পরে সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন

পতিত সরকারের পথে হাঁটলে দায়ভার বিএনপির: জামায়াত সেক্রেটারি

পরদিন সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় পেকুয়া থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে দুপুর ২টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেবেন।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর