শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘ডিজিটাল ভিক্ষুক’! নির্দিষ্ট সময়ের পর নেন না ভিক্ষা 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০১:৫০ এএম

শেয়ার করুন:

‘ডিজিটাল ভিক্ষুক’! নির্দিষ্ট সময়ের পর নেন না ভিক্ষা 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাছিননগর এলাকায় এক ভিক্ষুকের অভিনব কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যান্ড মাইক হাতে নিয়ে নির্দিষ্ট সময় বেঁধে ভিক্ষা নেওয়া এবং সময় পার হলে আর ভিক্ষা না নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয়দের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘ডিজিটাল ভিক্ষুক’-এর ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহান শাহ হযরত রাহাত আলী শাহ (রহ.)-এর মাজার শরীফের সামনে এই ব্যতিক্রমী চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মাছিননগর মাজারে প্রতিদিন প্রায় ১৫-২০ জন ভিক্ষুক অবস্থান করেন। এই ভিক্ষুকদের মধ্যে একজনকে দেখা যায় হাতে হ্যান্ড মাইক নিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে ঘোষণা দিতে, ‘যারা ভিক্ষা দেবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দেবেন। সময় শেষ হলে আর ভিক্ষা নেওয়া হবে না।’

আরও পড়ুন: পতাকা উত্তোলনের এক ঘণ্টার মাথায় মাগুরা আ.লীগ অফিসে আগুন

digital-begger-2

মাজারে আসা দর্শনার্থীরা প্রথমে বিস্ময় প্রকাশ করলেও পরে বিষয়টি উপভোগ করেছেন। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা মজা করে এই ব্যক্তিকে ‘ডিজিটাল ভিক্ষুক’ বলে অভিহিত করছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার, ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

দর্শনার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে ভিক্ষুকদের অবস্থান থাকলেও এভাবে মাইক ব্যবহার করে সময় নির্ধারণ করা আগে কখনো দেখা যায়নি। কেউ মজার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে মানুষের দৃষ্টি আকর্ষণের অভিনব কৌশল হিসেবে মন্তব্য করছেন।

সংবাদকর্মী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাছিননগর মাজারে অনেক ভিক্ষুক থাকলেও এই ব্যক্তির সময়ানুবর্তিতা ও মাইকের ব্যবহার সম্পূর্ণ নতুন। মূলত মানুষের কৌতূহলকে পুঁজি করেই তিনি ভিক্ষাবৃত্তিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর