বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় এতিম ও দুস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় এতিম ও দুস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনার ফাউন্ডেশন’ এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করে চলেছে।

পহেলা রমজান থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসার কুরআন পাঠরত এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। ইফতারের মেন্যুতে থাকছে ছোলা, বুন্দিয়া, খেজুর, কলা, আপেল, কমলা, বড়ই, মুড়ি, সালাদ ও শরবতের পাশাপাশি তেহারিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার।


বিজ্ঞাপন


প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৭০ জন এতিম ও দুস্থ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিচ্ছে। এই উদ্যোগ তাদের মুখে যেমন আনন্দের হাসি ফুটিয়ে তুলছে, তেমনি হৃদয়ে জাগিয়ে তুলছে ভালোবাসার অনুভূতি।

মানবতার এই উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করছে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সু-প্যালেস গাইবান্ধা এবং জেড এফ মার্চেন্ট।

জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন বলেন, ‘২০১৪ সাল থেকে এলাকার আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করলেও ২০২০ সাল থেকে আমরা প্রান্তিক অঞ্চলের মাদরাসাগুলোতে নিয়মিত মাসব্যাপী ইফতার আয়োজন করে আসছি। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে আমাদের এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর