মিরসরাইয়ে নতুন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সাইফুল ওই এলাকার আবুল কালামের ছেলে।
সাইফুলের প্রতিবেশী মো. নুর নবী বলেন, নিজামপুর রেলষ্টেশন এলাকায় মো. বেলাল হোসেনের নতুন বাড়ি নির্মাণের কাজ করছিল সাইফুল। কাজ করার সময় মাচা ভেঙে পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ধরলে সঙ্গে সঙ্গে তার ছিঁড়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সীতাকুণ্ড মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী শারীরিক প্রতিবন্ধী। দুই মেয়ে রয়েছে সাইফুলের।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রশিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা যাওয়ার কথা শুনেছি। আমি মামলার কাজে কোর্ট বিল্ডিংয়ে রয়েছি।
প্রতিনিধি/এজে

