ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়িঘর।
বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কোভিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে রাত ৮টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কোভিদ মোল্লা জানান, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি।
প্রতিনিধি/টিবি

