বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

‘বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে’

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

‘বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে’

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেছেন, বীরগঞ্জের স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনসাধারণের আস্থা ও সেবার মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মনজুরুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা প্রহসনের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, এক্স-রে ও ডেন্টাল ইউনিটসহ যেসব কক্ষ ও যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে, সেগুলো দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বহির্বিভাগ ও অন্তঃবিভাগে সঠিক রোগ নির্ণয়, মানসম্মত চিকিৎসাসেবা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে। রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদারকি করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়নমূলক কাজের মাধ্যমেই দিতে চান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর