বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার মাদক জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার মাদক জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আটক ব্যক্তি হলেন- শহীদ হোসেন (৪০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত মমতাজ মিয়া।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল জিরো পয়েন্ট সি-বিচ ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই দিন ভোর ৫টার দিকে জিরো পয়েন্টসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শহীদ হোসেনকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর