বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসাযী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ না রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অনুমোদন না থাকায় ঝিনাইদহ সুইট হোটেল মালিককে জরিমানা

অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থি ভালো রয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুত না করতে পারে- সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর