বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অপরাধে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে হিলির ডাঙ্গাপাড়া এলাকার সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, চলছে পবিত্র মাহে রমজান এবং কয়েকদিন পর ঈদ। এই সময় সেমাইয়ের চাহিদা অনেক বেড়ে যায়। তাই আমরা নিশ্চিত করতে চাই কারখানাগুলো স্বাস্থ্যসম্মত পরিবেশে সেমাই উৎপাদন করছে। অভিযানের মাধ্যমে সব কারখানাকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

দোহারে সুলভ মূল্যে মাংস, দুধ-ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন

তিনি আরও বলেন, দুইটি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর