বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঈদ সামনে রেখে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র।

মঙ্গলবার (৩ মার্চ) শহরের নিউ টাউন এলাকায় ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ঝন্টু শেখ (৪৮), বাগেরহাট জেলার রবি হাওলাদার (৪৯) ও খুলনা জেলার দেলোয়ার হোসেন (৬২)।

পুলিশ জানায়, দুপুরে সোনালী ব্যাংক পিএলসির একটি শাখায় চার সদস্যের একটি চক্র অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে আগে থেকেই ব্যাংক এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। পরে ভেতর থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় চক্রের এক সদস্য পালিয়ে যায়।

জানতে চাইলে সোনালী ব্যাংকের নিউ টাউন শাখাপ্রধান মো. কাউসার মোল্লা বলেন, ঈদ ও কোরবানিকে ঘিরে এই চক্র সক্রিয় হয়ে ওঠে। সন্দেহজনকভাবে কয়েকজনের চলাফেরা দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ব্যাংকের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিনজনকে আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান বলেন, গ্রেফতার ব্যক্তিরা খুলনা জেলার বাসিন্দা। ঈদকে সামনে রেখে ব্যাংকপাড়ায় পুলিশের বাড়তি নজরদারি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের আটক করা গেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপর পলাতক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর