মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

মসজিদ যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা হাসপাতালে

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

মসজিদ যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা হাসপাতালে

ফেনীতে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ছেলে নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুইয়ায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)। চৌধুরী বাড়ির সামনে পৌঁছলে তাদেরকে এক ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর