মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

পিরোজপুরে হত্যা মামলায় নিষিদ্ধ আ.লীগের নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে হত্যা মামলায় নিষিদ্ধ আ.লীগের নেতা গ্রেফতার
আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টার (৬২)

পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুল আজিজ হাওলাদার ওরফে আজিজ মিনিস্টারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুল আজিজ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন। আজিজ ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে থাকলেও পুরো উপজেলা ব্যাপী তার প্রভাব ছিল।


বিজ্ঞাপন


ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আ. আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর