সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করে আসার হুমকি দিলেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করে আসার হুমকি দিলেন যুবদল নেতা
রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে রংপুরে ক্যাবল ওয়ানের ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। প্রকাশ্যে গুলির হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীকে মারধরের ঘটনার ভিডিও প্রকাশের পরপরই ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

সোমবার (২ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকে নির্দেশে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বহিস্কৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


44b0cb01-3c14-4e78-9cc8-0a51941a6c1e

বহিষ্কৃতরা হলেন- রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

ভিডিও ও অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুরে ক্যাবল ওয়ান ডিশ ব্যবসা দখলের চেষ্টা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। ক্যাবল ওয়ানের পক্ষ থেকে ব্যবসা হস্তান্তর না করায় তারা গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।

ব্যবসা হস্তান্তরে চাপ প্রয়োগে রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ক্যাবল ওয়ান অফিসে ঢুকে শারীরিক হামলা চালান। এসময় ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন এবং নতুন ফিডার নিয়োগ দিতে চাপ প্রয়োগ করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মধ্যরাতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই করল রিকশাচালক

অফিসে থাকা ভিডিওতে আকিবুল রহমান মনু মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম কাফিকে ফোন করে বলেন, আজকের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মোবাইলের মধ্যে।

এদিকে, অফিসে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে হত্যার হুমকি প্রদানের ঘটনার প্রতিবাদে রংপুর জেলার ক্যাবল ওয়ানের সব সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শাহজাহান আলী বলেন, এ ঘটনায় দুটি মামলা হয়েছে। নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

d4fcb4c2-c377-4a91-84fc-70f5b5796d72

অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু এবং সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ আদেশ অনুমোদন করেন। গতকাল রোববার (১ মার্চ) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর