সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখায় আগুন

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখায় আগুন

নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ ডা. জিকরুল হক রোডে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা ২টি ব্যাংকের শাখাসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পানির অভাবে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় আগুন প্রায় ঘণ্টাব্যাপী বহাল থাকে। দীর্ঘ সময় ধরে অব্যাহত অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎সোমবার (২ মার্চ) দুপুরে শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি লেপ তোশক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা ও কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে তা ভয়াবহ রূপ নেয়। এসময় খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে পৌঁছলেও পর্যাপ্ত পানির অভাবে উদ্ধার কাজ থমকে যায়।


বিজ্ঞাপন


1b542b77-59f9-4c95-b0fa-e9ec9ebd5836_20260302_141218923

‎পরে রংপুরের তারাগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর ও নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট আসে। দমকল বাহিনী ও সাধারণ মানুষ যৌথভাবে চেষ্টা চালিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুরো সড়কজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

আরও পড়ুন

বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান

‎এর মধ্যে আগুনে ফেরদৌস কটন হাউজ, আকবর কটন শপ, রাজা বেডিং হাউজ ও একরামুল হক কটন শপ নামে ৪ টি টিনশেড আধাপাকা দোকানের মালামালসহ সর্বস্ব পুড়ে যায়। এই আগুনের লেলিহান শিখায় পাশেই থাকা ৮ তলা ভবনে ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


710e6a22-b887-4034-91ab-0f087196f454_20260302_141234180

‎এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা ঢাকা ব্যাংকের শাখায় ও তৃতীয় তলায় ঢাকা মার্কেন্টাইল অ্যান্ড কো-অপারেটিভ ব্যাংকের শাখায় লাগে। এসময় পানি না থাকায় ব্যাংক দুটিতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সব পুড়ে যায়। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচ তলায় থাকা বেস্ট বাই শোরুম অল্পের জন্য রক্ষা পেয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর