সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে আগুন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে আগুন

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে আগুনের ঘটনা ঘটেছে। হতাহত না হলেও পুড়ে গেছে একটি রান্নাঘর।

রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, মধ্যরাতে শহরের বাদামতলা এলাকার 'ভুঁইয়া কমিউনিটি সেন্টার' এর পেছনে পটকা বাজি ফোটায় অনেকজন যুবক। পরে তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পটকা বাজির আগুনে একটি রান্নাঘরে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রান্নাঘরটি পুড়ে যায়। তবে, অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

37c508f8-0ba9-4bdc-8fa3-4884c62eec18

আরও পড়ুন

বান্দরবানে আগুনে পুড়ল ৭ বসতঘর ও দোকান

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, মানুষ যখন ঘুমে থাকে প্রায়ই কিছু বখাটে পটকা, আতশবাজি ফোটায়। এতে ছোট ছোট শিশুরা শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। প্রশাসনের নিরব ভূমিকায় বন্ধ হচ্ছে না বাজি ফোটানো।


বিজ্ঞাপন


800c79ef-1676-406d-a976-e8dd06930a80

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। মধ্যরাতে কে বা কারা এই বাজি ফোটাচ্ছে, এগুলো বন্ধ হওয়া উচিত।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পটকা বাজি ফোটানোর খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর