মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৫:২১ এএম

শেয়ার করুন:

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের মেরামতের কাজের জন্য আজ সোমবার (২ মার্চ) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সিলেট।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৩ কেভি শ্রীরামপুর, গোটাটিকর, ১১ কেভি শিববাড়ীবাজার, চান্দাই, বিসিক ফিডারের আওতাধীন মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর ও আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃপ্রকাশ করে সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর