সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

খুলনায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:১১ এএম

শেয়ার করুন:

খুলনায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন জাহিদুর রহমান ক্রস রোডে কাজী অফিসের সামনে আজিজ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে এবং গুলি করে গুরুতর জখম করেছে দুর্বত্তরা।

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত আজিজ মহানগরীর বাগমারা মেইন রোডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। তার আশঙ্কাজনক হওয়ায় রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী জানান, তিনজন হেলমেট পরে এসে গুলি করে ও কুপিয়ে দ্রুত চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, নিরালা কাঁচাবাজার সংলগ্ন জাহিদুর রহমান সড়কে আজিজ নামে একজনকে গুলি করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থানে যাই।

তিনি আরও বলেন, খবর নিয়ে জেনেছি সে একটি গ্রুপের সদস্য। অন্য একটি গ্রুপের সাথে তার বিরোধের কারণে গুলি করা হয়। এ ঘটনার সাথে কারা কারা জড়িত আছে আমরা তা বের করার চেষ্টা করছি।

প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর