সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০২:৩৬ এএম

শেয়ার করুন:

মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার
মিরসরাই ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার মিঠাছড়া রয়েল কিচেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।


বিজ্ঞাপন


মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বারইয়ারহাট কলেজের অধ্যক্ষ বোরহান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক নিজামী। 

এসময় সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন নিষাণ, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, অর্থ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান ঈষান, সদস্য ফরিদ উদ্দিন খন্দকার, ডা. ওসমান গনি ভূঁইয়া রাহাতসহ উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক, পরিচালক, কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে সমন্বয়, নৈতিকতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। হাসপাতাল মালিকদের প্রতি দুস্থ ও অসহায় রোগীদের স্বল্পমূল্যে, ক্ষেত্রবিশেষ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের আহবান জানানো হয়। 

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিঠাছড়া মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা খুরশেদ আলম। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর