রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই পথচারীকে জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (১ মার্চ) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রোলেক্স বেকারিকে দশ হাজার টাকা এবং একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মিলেনিয়াম সুইটসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জুয়েল রানা নামে এক পথচারীকে দুই হাজার টাকা ও মাসুদ করিম নামে এক পথচারীকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

এছাড়া দণ্ডবিধির ২৯০ ধারা লঙ্ঘনের দায়ে সুজন ইসলাম নামে অন্য একজনকে দুই শত টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিমসহ জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন জানান, এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর