রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার ৭ আসামি ৮ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার ৭ আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদি হাসানের আদালত এই আদেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে, গত শুক্র ও শনিবার দুইদিনে ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার পুলিশ পরিদর্শক ওমর কাইয়ুম। আবেদনের প্রেক্ষিতে বেলা সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতার ৭ আসামিকে। বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী দাড়াননি।

গত ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র কিশোরী আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা খেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: আহম্মদ আলীকে বিএনপি থেকে বহিষ্কার

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ুম বলেন, মামলার এজাহারের প্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৪ জন এবং মীমাংসার নামে বিচার কার্যে সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জনসহ ৭ আসামিকে গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলাতক বাকি দুই আসামিকেও দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভুঁইয়া বলেন, আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষকে আইনি সহায়তা দেবে না, রাষ্ট্রপক্ষকে সার্বিক সহায়তা করবে। পুলিশ আন্তরিক হয়ে মামলাটির দ্রুত চার্জশিট দিলে ৬ মাসের মধ্যে মামলাটি শেষ করতে পারব বলে আমরা আশাবাদী। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর