রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

মূল্য তালিকায় কাটাকাটি করে দাম বৃদ্ধি, কাপড় ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

মূল্য তালিকায় কাটাকাটি করে দাম বৃদ্ধি, কাপড় ব্যবসায়ীকে জরিমানা
রাজশাহীতে পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

রাজশাহীতে মূল্য তালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা বিসিক শিল্পনগরী এলাকায় ‘হাউজ অব শিপিয়ারর্স’ শোরুমে এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. ইব্রাহীম।

অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান শেষে উপপরিচালক মো. ইব্রাহীম জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর