শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রংপুরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শাহিনুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

রংপুরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শাহিনুর গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণের মামলা ঘটনায় প্রধান আসামি শাহিনুর আলমকে(৩৫) গ্রেফতার করেছে র‌্যাব- ১৩। গ্রেফতার শাহিনুর একই উপজেলার রামেশ্বর পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


এর আগে, শনিবার (আজ) ভোর রাতে রংপুরের পীরগাছা বাজারস্থ ৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, ভুক্তভোগী একজন গৃহিণী। গত ২০ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারকৃত শাহিনুর চুপিসারে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শাহিনুরের বিরুদ্ধে রংপুরের মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে শাহিনুরর চতুরতার সাথে আত্মগোপনে যান। বিষয়টি র‌্যাব ১৩ আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে  তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব ১৩ এর রংপুর ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। অভিযানে শনিবার ভোর রাতে রংপুরের পীরগাছা বাজারস্থ ৭ নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শাহিনুর আলমকে গ্রেফতার করে র‌্যাব ১৩। 

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার শাহিনুর আলমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে র‌্যাব।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর