শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোচালক নিহত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

J
দুর্ঘটনার পর অটোচালকের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি- প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে খলিলুর রহমান (৪৫) নামে অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সমবায় এলাকায় ঝালকাঠি–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর সদর থেকে ভান্ডারিয়ার দিকে যাওয়া একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।

J2
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি। ছবি- প্রতিনিধি

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত খলিলুর রহমান উপজেলার পুটিয়াখালী এলাকার ইমান আলী খানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর