বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

পেকুয়ায় আগুনে পুড়ে ৪ বসতঘর ছাই

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

পেকুয়ায় আগুনে পুড়ে শেষ ৪ বসতঘর ছাই

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আগুনে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীর পাড়া এলাকার জাহাঙ্গীর, ফোরকান, জয়নাল ও ছোটনের পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পরায় পরিবারের সদস্যরা ঘরের কিছুই রক্ষা করতে পারেননি। এতে তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও দ্রুত দাউদাউ করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নিয়ন্ত্রণে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পেকুয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে ঘনবসতিপূর্ণ ওই এলাকার আরও অন্তত ২০টি পরিবারের বসতবাড়ি রক্ষা পেয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

 


বিজ্ঞাপন


পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল আলম জানান, আগুনে নগদ অর্থ, আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দুটি করে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর