বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মু. এনামুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. মাহমুদুল হাসান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি ছিলেন— ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি ছিলেন— কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি নেয়ামুল হাসান নাঈম। এ সময় জেলা শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান, এম সায়েমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দায়িত্বশীল বৈঠক সমাপ্ত হয়।
প্রতিনিধি/টিবি

