মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ এএম

শেয়ার করুন:

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শিগগিরই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকেরা যাতে ভারতে যেতে পারেন, সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর প্রমুখ।

এর আগে গত শুক্রবার উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় পাঁচটি পরিবারকে ঢেউটিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করেন তিনি।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর