বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন) এমপি বলেছেন, বর্তমান যুগে আইসিটি বা তথ্যপ্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। ডিজিটাল বৈষম্য দূর করতে আমরা দেশের প্রতিটি ঘরে ঘরে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য। আমরা একটি জনবান্ধব সরকার হিসেবে ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’

বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের তিনটি বড় বড় হাই-টেক পার্কে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে তাগিদ দিয়েছেন। আমরা আন্তর্জাতিক পর্যায় থেকে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। টাঙ্গাইলের উন্নয়ন নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়টিও আমাদের সক্রিয় চিন্তাভাবনায় রয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর