শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রংপুরে ভেজাল মশলার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন: ব্যবসায়ীকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

রংপুরে ভেজাল মশলার কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন: ব্যবসায়ীকে কারাদণ্ড

রংপুরে ভেজালবিরোধী অভিযানে অবৈধ মশলার কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ সময় শরিফুল ইসলাম নামে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিদফতর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গফুর টারী এলাকায় একটি অবৈধ মশলা উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা মো. লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিদফতর রংপুরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল।

e3a2dc9d-82d8-4845-9875-942330787570

আরও পড়ুন

ঘুষের লাখ টাকাসহ সোনাগাজী উপজেলা প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

78f019bd-be54-469b-8793-578b6eb24dce


বিজ্ঞাপন


প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে ওই কারখানায় গোল মরিচে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা মিশিয়ে মশলা তৈরি করে আসছিল। এমন তথ্য পেয়ে জাতীয় ভোক্তা অধিদফতর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মশলা কারখানা গুঁড়িয়ে দেওয়াসহ অবৈধ মশলা মাটিতে পুঁতে রাখা হয়। এ সময় শরিফুল ইসলাম নামে এক ব্যবসায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

eb8b8fc4-dd69-49d2-95f8-0a72026654fd

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, অভিযানে গোল মরিচে ওজন বৃদ্ধি করার জন্য ক্ষতিকারক কেমিক্যালযুক্ত রং, খয়ের ও ময়দা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব ভেজাল উপাদান মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর