নেত্রকোণার কলমাকান্দায় মাদকসহ চোরাচালান মামলায় গ্রেফতারের পর উপজেলার রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন মিয়া কে দল থেকে বহিস্কার করা হয়েছে ।
২৪ ফেব্রুয়ারি তাকে আটক করে পুলিশ। ওই দিনই বল প্রয়োগ করে মব সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান, হামলা এবং মাদকসহ চোরাকারবারি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ এনে মামলা করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বিজ্ঞাপন
পুলিশের মামলায় উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বাধা ও হামলা চালায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলমাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত দলীয় সিদ্ধান্ত অনুমোদনক্রমে মামুন মিয়াকে বহিষ্কার করেন।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়-এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামুন মিয়াকে বহিস্কার করা হয়েছে।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন

