বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় অবৈভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 


বিজ্ঞাপন


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— কলমাকান্দা সদরের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদী-খালসহ বিভিন্ন পতিত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। এরই প্রেক্ষিতে আজ দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন৷ হ্যান্ডট্রলিতে বালু পরিবহনের সময় তাদের আটক করা হয়। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দুপুরেই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা মো. তাজামূল ইসলাম বলেন, সম্প্রতি গভীর রাতেও হ্যান্ডট্রলি গাড়ির শব্দে আমরা ঘুমাতে পারছিলাম না। এ নিয়ে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি। এর প্রেক্ষিতেই আজ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর