বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোরে আলোচিত কাহার হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে আলোচিত কাহার হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোরের সিংড়ায় বহুল আলোচিত আব্দুল কাহার হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এসময় রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ, চতুর্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া গ্রামের মো. আ. মজিদ মণ্ডলের ছেলে মো. মাসুদ রানা এবং মৃত ফজলার রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু। 

এছাড়া আদায়কৃত অর্থদণ্ডের মধ্যে থেকে ১ লাখ টাকা সরকারি কোষাগারে মামলা পরিচালনার ব্যয় বাবদ জমা দিয়ে অবশিষ্ট অর্থ ক্ষতিপূরণ হিসেবে এজাহারকারীকে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডিতদের সাজা ভোগের জন্য নাটোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার আব্দুল কাহার হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও আলামত পর্যালোচনা করে দীর্ঘ ১২ বছর পর আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পূর্বের হাজতবাসকাল (যদি থাকে) মূল সাজা থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর বলেন, দীর্ঘ দিন মামলাটির সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন। ফলে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা শুরু থেকেই আশা করেছিলাম, ন্যায়সংগত রায় হবে। এই রায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর