জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের ছাত্রবাসের রান্না ঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কলেজ সূত্রে জানা গেছে, নতুন রান্নাঘর নির্মাণ করার জন্য সম্প্রতি ছাত্রবাসের রান্নাঘরের চালের টিন খোলা হয়।
বিজ্ঞাপন
পরে অভিযোগ ওঠে, সেগুলো বিক্রি করেছে সরকারি ইসলামপুর কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বির।
বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ ও আলোচনা সমালোচনা চলছে। এদিকে, শিক্ষার্থীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা।
এবিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে ছাত্রদলের নেতারা মালমাল জোর করে নেওয়ার দাবি করলেও,পরবর্তীতে আবেদনের মাধ্যমে মালমাল দেওয়া হয়েছে বলে জানান হোস্টেল সুপার। এতেই ধোঁয়াশা সৃষ্টি হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে, তাদের অভিযোগ সরকারি মালামাল বিক্রির যে নিয়ম তা মানা হয়নি।
অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির জানান, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারিত করে আমরা রান্নাঘরের মালামাল নিলামের মাধ্যমে নিয়েছি। আরেক অভিযুক্ত রাব্বির বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দু’জন আবেদন করেন। এবিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
প্রতিনিধি/টিবি

