বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কুমিল্লা আদর্শ সদরে রেললাইন থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার মৌলভীনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী মডেল থানা ও কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর