বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনিতে যুবককে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

শেয়ার করুন:

K
হত্যার শিকার যুবক আইয়ুব নবী তারেক। ছবি- প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে পারিবারিক বিরোধের জের ধরে আইয়ুব নবী তারেক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে কামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, জমির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ নিয়ে দুই পক্ষ ইফতারের পর বাগবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষ নাহিদ ও অহিদুর রহমানসহ অন্যরা তারেককে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর