বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে ভুট্টা খেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে ভুট্টা খেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে একটি ভুট্টা খেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকায় ওই লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা খেতে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা করছে তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর