বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

নরসিংদী নিখোঁজের ১৯ ঘণ্টা পর জুনায়েদ(৯) নাবে এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার(২৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু জোনায়েদ মঙ্গলবার বাসা থেকে খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। জোনায়েদকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। পরে বুধবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থালীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কি-না। পরিবার থেকে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর