কুষ্টিয়ায় মোহাম্মদ আলী নামের সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের জিকে খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
শিশু মোহাম্মদ আলী ওই এলাকার কহন আলীর ছেলে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা য়ায়, গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের জিকে খালের কিনারায় খেলাধুলা করতে যায় শিশুটি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় মিরপুর ফায়ার সার্ভিসকে। তারাও রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়।
আজ সকাল ৮টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে নিখোঁজের স্থান থেকে প্রায় ৫শ গজ দূরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুব মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস

