বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

অসুস্থ বলে বিকাশ-নগদে নেওয়া হতো অর্থ, ২১ লাখ টাকাসহ আটক স্বামী-স্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

অসুস্থ বলে বিকাশ-নগদে নেওয়া হতো অর্থ, ২১ লাখ টাকাসহ আটক স্বামী-স্ত্রী

আত্মীয়-স্বজন অসুস্থ বলে নগদ, বিকাশ, রকেটে হাতিয়ে নেওয়া ২১ লাখ ৩০ হাজার টাকাসহ প্রতারক চক্রের মূলহোতা স্বামী-স্ত্রীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়ায় বসতবাড়ি থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া এসব টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করে সিআইডি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। আটক প্রতারক রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।

4484feae-c348-4826-a1af-5696d715da97

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

সিআইডি জানায়, ভিক্ষুকদেরকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তাদের সিমকার্ড সংগ্রহ করে খুলে দেওয়া হতো নগদ, বিকাশ, রকেট অ্যাকাউন্ট। এরপর ভিক্ষুকদেরকে ১০০-২০০ টাকার বিনিময়ে পিনকোডসহ সিমকার্ড সংগ্রহ কর প্রতারক চক্র। এসব নম্বর থেকে আত্মীয় স্বজন অসুস্থ বলে টার্গেট ব্যক্তিদের থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো তারা।


বিজ্ঞাপন


সিআইডি আরও জানায়, গোমস্তাপুর থানায় টাকা আত্মসাতের একটি মামলায় তদন্তে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। আটক দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় সিআইডি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর