বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মাগুরায় অভিযানে ৬ দোকানে ৩৮ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

মাগুরায় অভিযানে ৬ দোকানে ৩৮ হাজার টাকা জরিমানা

মাগুরায় ছয়টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সজল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করে।


বিজ্ঞাপন


রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের রাখতে এদিন দুপুরে মাগুরা, ঢাকার রোড এলাকায় একতা কাচা বাজারে ভোক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং জরিমানা করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

এসব ব্যবসা প্রতিষ্ঠান প্রকৃত বিল ভাউচার, ট্রেড লাইসেন্স রিনিউ না থাকা। ক্রয় ও বিক্রয় মূল্য না টানানো অভিযোগে জরিমানা করা হয়েছে।

মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সজল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে রাখতে এ অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর