বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সংস্কার বাস্তবায়ন না হলে ২৪-এর মতো আবার রাজপথে নামবে মানুষ: আখতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

সংস্কার বাস্তবায়ন না হলে ২৪-এর মতো আবার রাজপথে নামবে মানুষ: আখতার
বক্তব্য দিচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জনগণের ভোটে গণভোট পাস হয়েছে। সেই গণভোটকে কেউই ছিনিমিনি খেলায় ব্যবহার করতে পারবে না। আগামী দিনে যদি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা না হয়, তাহলে দেশের মানুষ ২৪-এর মতো আবারও রাজপথে নেমে আসবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতারপূর্ব রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের আয়োজনে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আখতার হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকারকে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে, তার দ্বিগুণ মানুষ গণভোটে হ্যাঁ জানিয়েছে। যে সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে, তার চেয়ে বেশি সমর্থন গণভোটের পক্ষে। যদি তা উপেক্ষা করার চেষ্টা করা হয়, তাহলে জনগণ বিএনপি সরকারকেও ছাড় দেবে না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান, গণভোট ও জুলাই আদেশের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। বিচার সংক্রান্ত বিষয়ে—জুলাই গণহত্যার বিষয়ে—এখন পর্যন্ত বিএনপি তাদের অবস্থান প্রকাশ করতে পারেনি। তাই জুলাই সনদের আদেশ যদি বিএনপি সরকার পূর্ণরূপে বাস্তবায়ন না করে, তাহলে জনগণ সরকারের সঙ্গে থাকবে না।

কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর আব্দুস সালামের সভাপতিত্বে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর