বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার শুখানপুকুরী ইউনিয়নের লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসতবাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় মৃত ফজল হক মণ্ডলের ছেলে লাল মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, বৈদেশিক মুদ্রা পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর