কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেছেন, অবহেলিত কুড়িগ্রামকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করা আমার প্রধান লক্ষ্য। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুর আড়াইটায় রাজারহাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুল রহমান প্রমুখ।
প্রতিনিধি/ এজে

