রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদক কারবারির কামড়ে এসআই আহত, ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

মাদক কারবারির কামড়ে এসআই আহত, ইয়াবাসহ গ্রেফতার ১

ঝালকাঠিতে মাদক কারবারির কামড়ে এক পুলিশ এসআই আহত হয়েছেন। একই অভিযানে মাদক বিক্রির অভিযোগে সুজন হাওলাদার(৩০) নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়।

অভিযুক্ত সুজন হাওলাদারকে আটক করার সময় তিনি কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন।

অভিযানকালে আসামির কাছ থেকে মোট ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সুজন হাওলাদার চেচরীরামপুর ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর