বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

মাদারীপুরের পেয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ সময় লুটপাট ও ভাঙচুর করা হয় দোকানপাট ও বসতঘর। সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক বেপারীর সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য জসিম মোল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে বর্তমান ইউপি সদস্য ফারুক বেপারীর সমর্থক মিন্টু খাঁ’র ছেলে মিনহাজকে একা পেয়ে মারধর করে সাবেক ইউপি সদস্য জসিম মোল্লার সমর্থক রেজাউল মোল্লা ও তার ছেলে অপু। এ খবর ছড়িয়ে পড়লে বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় আহত হয় চারজন। এ সময় রিয়াদ মাতুব্বর, বিলকিস বেগম, গফুর বেপারী, ইব্রাহীম বেপারী, নজর বেপারী, আবুল মাতুব্বরসহ বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ফের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সকালে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।


বিজ্ঞাপন


C1

ক্ষতিগ্রস্ত বিলকিস বেগম বলেন, আমি তিন লাখ টাকা ঋণ করে দোকানে মালামাল এনেছিলাম। ভেবেছিলাম ঈদের মৌসুমে বিক্রি করে সংসার চালাব। কিন্তু মারামারির সময় দোকানপাট লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। আমি প্রতিবন্ধী মানুষ, এর বিচার চাই। আর ক্ষতিপূরণও চাই।

C2

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এই ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর