নারায়ণগঞ্জে টিসিবি পণ্য সামগ্রী নিতে গিয়ে রমজান মাসে সাধারণ মানুষ অ্যাপস জটিলতার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে প্রায় প্রতিটি ওয়ার্ডে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে, এ ঘটনায় সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় রোদে দাঁড়িয়ে টিসিবি ডিলারদের ওপর ক্ষিপ্ত হয় টিসিবি কার্ডধারীরা।
বিজ্ঞাপন
এর আগে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৭ নং ওয়ার্ডে টিসিবি স্মার্ট কার্ডধারীরা ক্ষিপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটায়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৮ নং ওয়ার্ডের কার্ডধারী বিথী বলেন, প্রতিমাসে আমরা টাকা দিয়ে পণ্য সামগ্রী নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছি। রোজার মাসেও এ ভোগান্তির থেকে রেহাই পাইলাম না। ডিলারদের বললে বলে আমরা কী করব? মোবাইল অ্যাপসে সার্ভার সমস্যা। এটা তো গোড়া থেকেই সমস্যা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৯ নং ওয়ার্ড কার্ডধারী কামাল জানান, আগের মোবাইল অ্যাপসই ভালো ছিল। তাড়াতাড়ি হয়ে যেতে। প্রতিমাসে এত কষ্ট করতে হতো না। এখন তো প্রতিমাসে আমাদের কষ্ট করতে হয়। সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ডিলার জানান, আমরাও কষ্ট করি এই অপ্যাসের কারণে। এই অ্যাপস সমস্যায় আমরা মাল দিতে পারি না। মালগুলো ফেরত নিয়ে যেতে হয় আবার তা পরের দিন নিয়ে আসতে হয়। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি আমরা নারায়ণগঞ্জ ডিসি অফিস ও তেজগাঁও অফিসকে জানিয়েছি। কিন্তু তারা স্থায়ীভাবে তা সমাধান করছে না। অনেক সময় আমরা কার্ডধারীদের কাছ থেকে গালিগালাজ ও মারধর খেয়ে থাকি।
ঢাকা তেজগাঁও টিসিবি আঞ্চলিক কার্যালয় অফিস প্রধান মো. সোহাবুর রহমান জানান, অ্যাপসে সমস্যা হলে টিসিবি ডিলাররা জানালে তা আমরা সমাধান করার চেষ্টা করি। অ্যাপসে অনেক সময় কাজ করতে হয় তাই এ সমস্যা হয়। টিসিবি অ্যাপসটি আপডেট করার বিষয়ে আলোচনা করছি আমরা।
উল্লেখ্য, টিসিবি আগে ১ কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছিল। পরে তা সরকার পর্যালোচনায় দেখে প্রায় ৩৭ লাখ ভুয়া কার্ড বাতিল করা হয়েছে। এরপর কার যাচাইয়ে পর ৫৭-৬৩ বৈধ কার্ড কার্যকর হিসাব করা হয়।
এতে সাধারণ ন্যায্য মূল্যে সাধারণত যেসব পণ্য দেওয়া হয় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, খেজুর (রমজান মাসে), চাল।
প্রতিনিধি/এসএস

