বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সহিংসতার আশঙ্কায় বাঘারপাড়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

সহিংসতার আশঙ্কায় বাঘারপাড়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া উপজেলা পৌর সদরে দুই পক্ষের পাল্টা-পাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় হামলা-পাল্টা হামলায় আহত যুবকের মৃত্যু, মামলা

প্রশাসনের নির্দেশনায় জানানো হয়েছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, একই স্থানে দুটি পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সদরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর