বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কলারোয়ায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই আশঙ্কাজনক, আটক ৪

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

কলারোয়ায় ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই আশঙ্কাজনক, আটক ৪

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভাই নিহত, বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তি হলেন- ইব্রাহিম হোসেন (২৮) ও আহত তার বড় ভাই রুহুল আমিন (৪০)। তারা ওই গ্রামের ছলেমান শেখের ছেলে। ইব্রাহিম এক সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের (২৮) সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্কের জেরে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। গুরুতর আহত রুহুল আমিনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতাল হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ফারজানা রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

আরও পড়ুন

শ্যামনগরে ঘেরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

নিহত ইব্রাহিমের স্ত্রী মেঘলা বলেন, খামারের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম আমার স্বামীকে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নেওয়া হয়েছে। তারা হলেন আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার বাবা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর